• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাম্প্রদায়িকতার ব্যাপারে যেকোনও শৈথিল্যে জামায়াত-শিবির সুযোগ নেবে: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘কুমিল্লার ঘটনায় সরকার যে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করছে তাতে পুরোপুরি নির্মোহভাবে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই জানে, জামায়াত-হেফাজত ইসলাম সাম্প্রতিক সময়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সাম্প্রদায়িকতার ব্যাপারে যেকোনও শৈথিল্যে তারা সুযোগ নেবে।’

আজ শনিবার শহীদ রাসেল ব্রিগেড স্বেচ্ছাসেবকদের সম্মিলন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন এই রাজনীতিবিদ। করোনা প্রতিরোধে শহীদ রাসেল ব্রিগেডের কার্যক্রম ১০০ দিন পূর্ণ করায় এর আয়োজন করা হয়।

রাশেদ খান মেনন মনে করেন, মন্দির ভাঙচুরের মতো সাম্প্রদায়িক হামলাকে ঘিরে দোষারোপের রাজনীতি এর সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের প্রকৃত পরিচয়কে আড়াল করবে। তার মন্তব্য, ‘সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করে চলার নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবাধ প্রচার, ধর্মের অপব্যাখ্যা এবং সর্বোপরি অসাম্প্রদায়িক মূল্যবোধের অবক্ষয় দেশে যে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক মানসিকতার বিস্তার ঘটিয়েছে তাতে কেউই দায়মুক্ত নয়। সাম্প্রদায়িক ঘটনাবলীতে তৃণমূল পর্যায়ের বিভিন্ন দলের নেতাকর্মীদের অংশগ্রহণ কিংবা ক্ষেত্রবিশেষে নেতৃত্ব প্রদানই এর প্রমাণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল। সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১