• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

শুটিংস্পটে আসতে-যেতে বোরকা পরছেন পরিমনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের এখন মচ্ছব বসে প্রায়। যেখানেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যান সেখানেই হাজির মানুষ। কারণটা সেলিমের নতুন ছবি ‌‘গুনিন’ ও এর নায়িকা পরীমনি।

অষ্টগ্রামের বেশ কয়েকটি স্থানে চলছে চলচ্চিত্রটির শুটিং। জনপ্রিয় এ নায়িকার সঙ্গে একটু ছবি তুলতে ভক্তদের দৌড়ঝাঁপের শেষ নেই। সুযোগের আশায় সব সময় মোবাইল তাকও করে রাখেন তারা।

আর গ্রামের এই নতুন পাপারাজ্জিদের এড়াতে এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন পরীমনি। শুটিংস্পটে আসতে ও যেতে পরছেন বোরকা।

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অষ্টগ্রামে পাশাপাশি কয়েকটি স্পটে আমাদের শুটিং চলছে। পরী যখন রাস্তায় দিয়ে এক স্পট থেকে আরে স্পটে যায়, তখনও ভক্তরা মোবাইল তাক করে রাখেন। এ কারণে স্পটে আসা যাওয়ার পথে তিনি বোরকা ব্যবহার করছেন।’

‘গুনিন’ ছবিটির শুটিং নিয়ে প্রথম থেকেই স্থানীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গত ১০ অক্টোবর শুটিং শুরুর আগেই স্পটের পাশে ব্যবসায়ীরা দোকান বিছিয়ে বসেছিল। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলো সরিয়েছেন সেলিম।

এই নির্মাতা জানান, সেখানে আরও ১০ দিন কাজ করবেন তারা। অষ্টগ্রামেই শেষ হবে ছবিটির শুটিং।

সিনেমাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রাবেয়া হিসেবে অভিনয় করছেন পরীমণি। এতে তার সহশিল্পী শরিফুল রাজ। তারা ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১