• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হবে। তখন ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

আজ শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনও সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা গেছে। তাই এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কমিল্লা পল্লী বিদ্যুৎ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১