• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর শ্যামলীতে মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : রাজধানীর শ্যামলীতে ‘ইডেন অটোস’ নামের একটি মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হয়।

রোববার সকালে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘ইডেন অটোস’ মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনার মূলহোতা জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

১২ অক্টোবর সন্ধ্যায় শ্যামলীতে উত্তরা মোটরসের ডিলার ‘ইডেন অটোস’-এ ঢুকে দুজনকে কুপিয়ে টাকা-পয়সা লুট করা হয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১