• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সূতার টানে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : সরকারের উন্নয়ন এবং অগ্রগতি ও দেশ এগিয়ে যাওয়ার কোন চিত্র বিএনপি দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত কারণ সরকারের সাথে জনগণ রয়েছে, কোন দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সূতার টানে।

আজ রবিবার দুপুরে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন।
দেশ নাকি এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি নাকি বিএনপির উপর খবরদারি করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির উপর অমানিশার ছায়া ফেলেছে।

বর্তমান সরকার কোন দলের উপর খবরদারি করে না,বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে নাকি আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন।

তিনি বলেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত।

বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছে এমন মনে করে। ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন।

ওবায়দুল কাদের মনে করেন, বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবীদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারী আতঙ্কে আছে। ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা।

দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ে যাই হোক, শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোন প্রশ্রয় নেই, যা তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১