• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

কুমিল্লার ঘটনায় ফেসবুককে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে: মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : কুমিল্লার ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা এই (কুমিল্লা) বিষয়ে ফেসবুককে খুব কড়া ভাষায় অবহিত করেছি। যাতে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলতে না হয়।

তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। ওষুধ দিয়ে সমস্যা সমাধান করতে হবে।
ফেসবুকের সঙ্গে ২০১৮ সাল থেকে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। বাংলাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি, একদিন তারা আমাদের হুকুম অনুযায়ী চলবে এবং সব কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যতগুলো চাপ দেওয়া দরকার সেই চাপ অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়।

মোস্তাফা জব্বার বলেন, আমি বিশ্বাস করি, এক সময় গুজব রটানো কঠিন হয়ে যাবে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপ আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১