• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মতিঝিল থেকে আইস ও ইয়াবাসহ ৬ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

এনবি সিউজ : মতিঝিল এলাকা থেকে আইস (ক্রিস্টাল মেথ) ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কিছু মাদক কারবারি মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১