• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১৬.৮৯ ভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৪০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪১ হাজার ৫২৪ জন। এর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন।

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে DU KHA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে (send) দিলে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। পাস করা (মেধাক্রম ১-২৩৭৮) ছাত্রছাত্রীরা ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১