• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনার জন্য প্রস্তুত ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো জন্য প্রস্তুত হয়ে আছে ফ্রান্স। মঙ্গলবার (৯ নভেম্বর) প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মান দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।’

এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এর পাশাপাশি প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে।

রাষ্ট্রদূত বলেন, ‘এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

পাঁচ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন শেখ হাসিনা। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলেও আশা করা হচ্ছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১