• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করা হয়। আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে ১৯৯৭ সালে এ পুরস্কারে ভূষিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ২০০৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং ২০১০ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি ২০২১)’-এর দ্বিতীয় দিনে শুক্রবার (১২ নভেম্বর)  এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এই পুরস্কারে ভূষিত করে।

অ্যাসোসিও’র বর্তমান চেয়ারম্যান ডেবিডের পক্ষে ইমিডিয়েট চেয়ারম্যান সারাকনন্দা পুরস্কারটি হস্তান্তর করেন।

এর আগে সম্মেলনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এই পুরস্কার ঘোষণা করেন।

আন্তর্জাতিক সংস্থাটি তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যপ্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি।

পুরস্কার গ্রহণকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার সজীব ওয়াজেদ জয়ের শ্রম, মেধা ও সততার স্বীকৃতি।’

তিনি বলেন, ‘আগামী প্রজন্ম তার নেতৃত্বে কাজ করতে আরও অনুপ্রাণিত হবে। এই পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্ববোধ করছি।’

অনুষ্ঠানে এ সময় আরও  উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ মনিরসহ অ্যাসোসিও’র কর্মকর্তারা।

এ বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে।

এছাড়া মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থ্যাইল্যান্ড ও ভিয়েতনাম পুরস্কার জয়ের তালিকায় রয়েছে। খবর: বাসস

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১