• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্বর্ণের দাম আবার বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা।

আজ শুক্রবার স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে এই দর কার্যকর হবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৩০০ টাকা। যা ৭১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছিল শুক্রবার পর্যন্ত।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ১৫০ টাকা। শুক্রবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। শুক্রবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৬৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৭৯ টাকা।  যা শুক্রবার পর্যন্ত বিক্রি হয় ৪৯ হাজার ৭৪৬ টাকায়।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা।  এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৯৩৩ টাকা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১