• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারাগারেই বিয়ের অনুমতি পেলেন অ্যাসাঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক  : বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ের অনুমতি দিয়েছে ব্রিটিশ কারা কর্তৃপক্ষ। অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

আইনজীবী দলের সাবেক সদস্য স্টেলা মরিসকে বিয়ে করতে চান অ্যাসাঞ্জ। মরিসের সঙ্গে তার দুই সন্তান রয়েছে। লন্ডনের বেলমার্শ হাই-সিকিউরিটি কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উইকিলিকস জানিয়েছে, বিয়ে করতে না পারায় অ্যাসাঞ্জ দম্পতি আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন।

স্টেলা টুইটারে লিখেছেন, সুখবর: যুক্তরাজ্য সরকার আলটিমেটামের ২৪ ঘণ্টা আগেই পিছু হটেছে। জুলিয়ান ও আমি বেলমার্শ কারাগারে বিয়ের অনুমতি পেয়েছি।

কারা সেবার এক মুখপাত্র জানান, অ্যাসাঞ্জের আবেদন পাওয়ার পর তা বিবেচনা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা গভর্নরের কাছে গেছে। যেমনটি অন্য কয়েদিদের ক্ষেত্রে ঘটে।

জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ২০১৯ সালে ব্রিটেনে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়। এর আগে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে সাত বছর লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তিনি অবস্থান করেন। সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের বিচার চলছিল। পরে ওই মামলা প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনেছে। এর মধ্যে ২০১০ সালে আফগানিস্তান ও ইরাক সংশ্লিষ্ট ৫ লাখ গোপন নথি ফাঁস করার অভিযোগও রয়েছে।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০