• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকালে পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করে পাকিস্তান দল। ঢাকায় পা দেওয়ার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আগামীকাল থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে, স্কোয়াডের বাকি খেলোয়াড়েরা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটে রওনা দিয়ে এসে পৌঁছেছেন বাংলাদেশে।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর, ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় টেস্ট।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১