• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : মাদক মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানিতে অংশ নিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে হাজির হন তিনি।

এই আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়া সংক্রান্ত শুনানি হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম গত অক্টোবরে এ দিন ঠিক করে দেন।

এ মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

ওই দিন মাদক মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

গত ৪ অক্টোবর এ মামলায় পরীমনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।

১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে গ্রেফতার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পর দিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০