• রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শালীনতাবহির্ভূত বক্তব্য দিচ্ছেন মাহবুব তালুকদার : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের গতকালের বক্তব্যকে শালীনতাবহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

গতকাল রবিবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‍“নির্বাচন এখন ‘আইসিইউতে’ ও গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’। প্রধান রাজনৈতিক দলগুলোর ‘অসহিষ্ণু’ মনোভাব দেশে গণতন্ত্রকে ‘অন্তিম অবস্থায়’ নিয়ে গেছে। আর এ সংকটের অবসান ঘটতে পারে সব দলের সমঝোতায়।”

এ প্রসঙ্গে আজ কে এম নূরুল হুদা বলেন, ‘তিনি (মাহবুব তালুকদার) সাতদিন ধরে একটা শব্দ খুঁজে বের করে আপনাদের কাছে ছেড়ে দেন। আমরা একটা কমিশন বৈঠকে হোমওয়ার্ক করে যাই। একজন লোক প্রস্তুতি নিয়ে যায়, কন্ট্রিবিউট করে, প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যাই। মাহবুব সাহেব কোনো চিন্তা-ভাবনা করেন না। সাত-আট দিন পর একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন তিনি। কোনটা দিলে আপনারা এমন প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফসাপোর্ট। এই শব্দগুলো ঘেঁটে ঘেঁটে বের করেন। তারপর ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখছি। এটা উনি করেন। আমাদের কিছু করার নেই। দুজন কমিশনার বারবার ওনাকে বুঝিয়েছেন। একটা টিমে আছি, দেখতে হবে নির্বাচন কীভাবে সুষ্ঠু হয়। মানুষের আশা-আকাঙ্ক্ষার বিষয়টি দেখা উচিত।’

সংবাদ সম্মলনে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দবার, যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১