• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ সংবাদটির পাঠক ৮ জন

এনবি নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‘খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির মুখে আন্দোলনের কথা গত একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে, কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে উঠার অঙ্কের মতই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয় অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‌‘তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশ্য বলেন, ‘মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে।’

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে। আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।’

সাধারণ মানুষ আতঙ্কে নেই বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয় – প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ