• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : বনানীর রেইনট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় করা মামলার রায় ও রায়ের পর্যবেক্ষণ দেওয়া বিচারক কামরুন্নাহারের বিচারিক (ফৌজদারি) ক্ষমতা কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালত সূত্র এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে আজ আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চান বিচারক কামরুন্নাহার। ওই জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার সকালে তাকে আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে আপিল বিভাগে হাজির হন তিনি।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে তার বিষয়ে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আপিল বিভাগ থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেওয়া হয়।

রায় ঘোষণার পরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকার পরও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহার সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকের (কজলিস্টে) কার্যতালিকার ১ নম্বর ক্রমিকের মামলায় শুনানি অন্তে তাহার ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ (‍Seize) করেছেন মর্মে আদেশ প্রদান করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, ধর্ষণ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও একজন আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১