• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

একনেকে ৫,৮৮৩.৭৪ কোটি টাকার ডিজিটাল সংযোগ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করার লক্ষে ৫,৮৮৩.৭৪ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প অনুমোদন করেছে।
এই প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা, সব উপজেলা, সব ইউনিয়নের সর্বত্র এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সরকারি সেবা জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে।
একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অনুষ্ঠিত ৬ষ্ঠ একনেক বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। নগরীর শেরেবাংলা নগর এলাকাস্থ এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা এতে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজ আনুমানিক ২৯,৩৪৪.২৭ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি  প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে, ১১,০০৩.৩০ কোটি টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে এবং ১৮,৯৩২.০৪  কোটি টাকা হিসাবে প্রকল্প সহায়তা হিসেবে পাওয়ার যাবে ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০