• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তার দল।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা এবং অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ হবে।

২৬ নভেম্বর বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবে।

২৮ নভেম্বর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ পালিত হবে।
৩০ নভেম্বর বিভাগীর সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ১ ডিসেম্বর ছাত্রদল সারাদেশে সমাবেশ করবে, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে, ৩ তারিখে কৃষক দল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে এবং ৪ ডিসেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।

কর্মসূচির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরে। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তনও হতে পারে। সেটা সময় আপনাদেরকে আমরা জানাবো।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মনির হোসেনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১