• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ শনিবার এক বিবৃতিতে বাছাই পার্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ভার্সন ধরা পড়ায় বাছাই পর্বের খেলা বাতিল হয়।

টুর্নামেন্টের নিয়মানুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড। এছাড়া মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০