• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এর প্রভাবে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। আর এই নিম্নচাপ ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।

ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আর এর প্রভাব পড়তে পারে খুলনা–সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায়।

এবারে ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’, সৌদি আরবের আবহাওয়াবিদদের দেওয়া।

এদিকে গেলো চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০