• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

‘ঘূর্ণিঝড় জাওয়াদ’এর বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এমনটাই জানিয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ১০ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৮ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। থাইল্যান্ডের পুকেট শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থান করছে। সমুদ্রের যে স্থানে অবস্থান করছে সেই স্থানের পানির তাপমাত্রাই বলে দিচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের মাঝা-মাঝি স্থানের উপকূলে পৌঁছার পরে উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের উপকূলের দিকে যাত্রা করতে পারে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’ দিয়েছে সৌদি আরব। তাদের দেয়া এই ঘূর্ণিঝড়ের নামের অর্থ উদার বা মহান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১