• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

৫০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ :দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে সকাল ১০টায়।

মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে আজ সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ সব বিক্রি না হলে, ম্যাচের দিনও একই জায়গা থেকে কেনা যাবে টিকেট।

টিকেটের সর্বোচ্চ দাম ৫০০ টাকা, আর সর্বনিম্ন মূল্য ৫০ টাকা।

নর্দান ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০ টাকা। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

১৮ বছরের বেশি বয়সিদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই ম্যাচটি দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সনদ দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সি হলে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে না।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় টেস্ট শুরু করবে মুমিনুল হকের দল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১