• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় আসছেন টালিগঞ্জের নায়িকা পার্নো মিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

 

এনবি নিউজ : সরকারি অনুদানে নির্মিতব্য ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসছেন টালিগঞ্জের নায়িকা পার্নো মিত্র। ১৩ ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। দুইদিন পর ১৫ ডিসেম্বর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানান পরিচালক ফজলুল কবীর তুহিন।

ভারতের পার্নোর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম, প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা। পার্ণো গণমাধ্যমকে বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

মোশাররফ-পার্নো ছাড়াও এ সিনেমায় গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রমাণিক অভিনয় করছেন। এর আগে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন পার্ণো।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন। তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ নামে আরেকটি অনুদানের সিনেমায়ও কাজ করছেন মোশাররফ করিম; সিনেমাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।



এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০