• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সাকিব ফেরায় স্বস্তি বাংলাদেশ দলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব আল হাসান। ছিলেন না ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রাম টেস্টে। আশার ব্যাপার হলো, চোট কাটিয়ে ফিরেছেন সাকিব। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরেও।

কিন্তু, আজ দলের অনুশীলনে শুরুতেই দেখা যায়নি সাকিবকে। দুপুরের দিকে হঠাৎ দেখা মেলে তাঁর। ইনডোরে তখন অনুশীলনে ব্যস্ত বাকিরা। ইনডোরে ঢুকেই তাড়াহুড়ো করে বোলিং শুরু করে দেন সাকিব।

নেটে তখন স্পিন বোলিং করছিলেন নাঈম হাসান। তাঁকে মোকাবিলা করছিলেন মুমিনুল হক। সাকিব ইনডোরে গিয়ে শুরুতে স্পিন কোচের সঙ্গে হালকা কথা সেরে নেন। এরপর নাঈমের সঙ্গেই শুরু করেন বোলিং অনুশীলন। অনুশীলনে বেশ সাবলীলই মনে হয়েছে দেশ সেরা অলরাউন্ডারকে।

সাকিব ফেরায় নিশ্চিতভাবে বদল আসছে টিম কম্বিনেশনে। সে ক্ষেত্রে চার জন বোলার এবং সাত জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার তেমনটাই আভাস দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

সাকিবকে পাওয়ার স্বস্তি নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘সাকিব দলে এলে একটু সহজ হয়। এখন পর্যন্ত সাকিবের সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। তিনি আসায় আমরা চার বোলার, সাত ব্যাটসম্যান নিয়ে খেলব।’

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে সকাল ১০টায়।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় টেস্ট শুরু করবে মুমিনুল হকের দল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১