• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আতঙ্ক উপকূলীয় এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : বরগুনার উপকূলীয় এলাকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করেছে। যার ফলে ঘূর্ণিঝড় জাওয়াদ আতঙ্কে রয়েছে উপকূলবাসী। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে আবহাওয়া পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখার জন্য।

আজ শনিবার ভোর থেকে মেঘলা আবহাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেলা সাড়ে ৯টার দিকে হঠাৎ করে একটু রোদের ঝলকানি দেখা গেলেও মুহূর্তের মধ্য হারিয়ে যায়। ঘূর্ণিঝড় জাওয়াদ বেশি আতঙ্কে রয়েছে বেড়ি বাঁধের বাহিরে অবস্থিত পরিবারগুলো। একদিকে মেঘলা আবহাওয়ায় শীত জেঁকে আসা এবং জাওয়াদ এর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের বসতবাড়ি তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড আজ শনিবার বেলা ১২ টায় ২৪১সেন্টিমিটার পানি রেকর্ড করেছে, যা এখনও বিপৎসীমার নীচে রয়েছে। তবে রাতের জোয়ারে পানির চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষ তাদের পরিবার নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০