• রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ডা. মুরাদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ভাষায় বক্তব্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে।

আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন আদালতে বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলা গ্রহণ করার মতো কেনো উপাদান না থাকায় বিচারক মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করেন। সেখানে মুরাদ হাসানের সঙ্গে মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান যুক্তরাজ্যে আইনি পেশায় নিয়োজিত আছেন। জাইমা রহমানের দাদা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দাদী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত ১ ডিসেম্বর আসামি নাহিদ অপর আসামি ডা. মুরাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। যা পরবর্তী সময়ে মুরাদের ভেরিভাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করা হয়। সেখানে মুরাদ উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে জিয়া পরিবার, জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশ্লীল মন্তব্য করেন।

আসামিদের এমন হীন কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যা জাইমা রহমান ও তার পরিবারের জন্য মানহানিকর ও অপমানজনক। আসামিরা এমন অসত্য তথ্য প্রচার ও প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারার অপরাধ করেছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১