• শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ভারতের রাষ্ট্রপতির হাতে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ  : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার  বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে এই বিশেষ শ্রদ্ধাস্মারক তুলে দেন।
‘বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক মহাকালের এ তর্জনী। জাতির পিতার তর্জনীর বরাভয়ে ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ’ গড়ে তুলেছিল বাঙালি; ছিনিয়ে এনেছিল স্বপ্নের স্বাধীন সোনার বাংলা। রক্ত আখরে লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা। নয়টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীকায়িত করেছে। একই সঙ্গে পায়রাগুলো বিশ্বের সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টঙ্গী পাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আজ ও আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথমদিন আজ ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১