• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

স্বস্তিতে খান পরিবার, শাহরুখের পর এ বার কাজে ফিরলেন গৌরী, এলেন জনসমক্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : দীর্ঘ লড়াইয়ে সাময়িক বিরতি। তর্ক-বিতর্ক, আইনি জটিলতা কাটিয়ে ছেলেকে বাড়ি ফেরাতে পেরেছেন বাবা-মা। শাহরুখ খান এবং গৌরী খান। আরিয়ান খান ঘর ওয়াপসির পর থেকেই একটু একটু করে ছন্দে ফিরছে ‘মন্নত’। ছবির শ্যুটের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু ‘বাদশা’র। তাঁরই সঙ্গে এ বার আড়াল থেকে সামনে আসছেন গৌরীও।

ছেলে আরিয়ানের গ্রেফতারির পর থেকে জনসমক্ষে আসেননি গৌরী। ‘মন্নত’-এর চার দেওয়ালের ঘেরাটোপে দিনরাত প্রার্থনা করেছেন সন্তানের জন্য। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে কাজে ফিরলেন শাহরুখ-পত্নী। ব্যবসায়ী ফাল্গুনী এবং শেনের নতুন বিপণিকে সাজিয়ে তুলেছেন অন্দরসজ্জা বিশেষজ্ঞ গৌরী। ইতিমধ্যে বৈঠকও সেরেছেন দুই ব্যবসায়ীর সঙ্গে। সেই ভিডিয়োই সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিজের হাতে সাজানো বিপণির কয়েক ঝলক। গৌরীকে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত শাহরুখের একদা প্রিয় বন্ধু, পরিচালক ফারহা খান।

বর্তমানে খানিক স্বস্তির পরিবেশ খান পরিবারে। বুধবার বম্বে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আরিয়ানকে আর মাদক বিরোধী সংস্থার কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দিতে হবে না। জামিনের এই শর্ত বাতিলের আবেদন করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৩ বছরের তারকা-তনয়। সাম্প্রতিক অতীতের তিক্ততা ভুলে তাই আপাতত কাজে মন দিচ্ছেন আরিয়ানের মা-বাবা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১