• রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বুস্টার ডোজ গুরুতর ওমিক্রন থেকে সুরক্ষায় অন্তত ৮০ শতাংশ কার্যকর : গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোভিড টিকার বুস্টার ডোজের সম্ভাব্য কার্যকারিতা কেমন হতে পারে, তা বিশ্লেষণ করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁরা বলছেন, ওমিক্রনে গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে ৮৫ শতাংশের মতো সুরক্ষা দিতে পারে বুস্টার ডোজ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

তবে গবেষকেরা এও বলছেন—দ্রুত ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আরও বাস্তবতানির্ভর তথ্য পাওয়া পর্যন্ত এর কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর পাশপাশি হালকা ও তীব্র পর্যায়ের ওমিক্রন আক্রান্তের বেলায় কী কী ঘটে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।

তবে, এ সুরক্ষার মাত্রা আগের ভ্যারিয়্যান্টগুলোর চেয়ে কিছুটা কম। কিন্তু বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে বহু মানুষকে হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখা যাবে।

কোভিডের বিরুদ্ধে কীভাবে কাজ করতে হয়, তাতে সহায়তা করে টিকা। কিন্তু বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর ওমিক্রন ভ্যারিয়্যান্টের সাপেক্ষে নকশা করা হয়নি।

ভাইরাসের সঙ্গে যুক্ত হয়ে তাকে শরীরের কোষে ছড়িয়ে পড়তে বাধা দেয় অ্যান্টিবডি। গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকাপ্রাপ্ত লোকজনের শরীরে ভাইরাসের বিরুদ্ধে এই অ্যান্টিবডির কার্যক্ষমতা ২০ থেকে ৪০ গুণ কম হয়।

ইম্পেরিয়ালের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কম হয়ে যাবে। এমনকি, বুস্টার ডোজ দেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থদের ক্ষেত্রে সুরক্ষা ৮০ থেকে ৮৫ দশমিক ৯ শতাংশ হতে পারে।

অন্যদিকে, ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে একই অবস্থা হলে তাদের বেলায় বুস্টার ডোজ দেওয়া থাকলে ৯৭ শতাংশ সুরক্ষা মেলে।

ইম্পেরিয়ালের গবেষকদের একজন অধ্যাপক আজরা ঘানি বলেন, আগের ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে অসুস্থতার তুলনায় এবারের ওমিক্রনে আক্রান্ত হলে ঠিক কী অবস্থা হয়। এ সম্পর্কে নিশ্চিত জানতে বিজ্ঞানীদের আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।’

নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম ধরা পড়ে। ওমিক্রনের আগমনে দক্ষিণ আফ্রিকাসহ প্রতিবেশী কয়েকটি দেশের ওপর এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পৃথিবীর অনেক দেশ। তবুও বিশ্বব্যাপী ভ্যারিয়্যান্টটির ছড়িয়ে পড়া ঠেকানো যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১