• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রোববার-সোমবার থেকে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : কাল রোববার বা পরদিন সোমবার থেকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১১ কোটির অধিক ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছি। এর মধ্যে সাত কোটি সিঙ্গেল ডোজ ও সাড়ে চার কোটি ডাবল ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়া  আমাদের পাঁচ কোটি ডোজ এখনও মজুদ রয়েছে। আমরা শিগগিরই ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপকে আরও উন্নত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে আরও বলেন, বাংলাদেশে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।

স্বাস্থ্যমন্ত্রীর আয়োজনে পিঠা-পুলি উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০