• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ওবায়দুল কাদের সুস্থ হয়ে বাসায় ফিরেই ভার্চুয়ালি যোগ দিলেন মন্ত্রণালয়ের কাজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদমাধ্যমকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ে কাজে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। বাসা থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১