• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ইসিতে তৈমূরের লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনকে ঘিরে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। রবিবার আইভীসহ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন তিনি।

অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদকদেরও দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলমান অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভা আয়োজন করা হয়। সেখানে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃণাল কান্তি দাস, মীর্জা আজম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সরকার দলীয় মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় তারা বক্তব্যের মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করে নির্বাচনী জনসভা করেন, যা নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা। তাই নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইলো। যা কার্যকর করা নির্বাচন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানানো হয় অভিযোগপত্রে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ