• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনা : গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন শনাক্ত ২৬৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

আজ রবিবার ২৬ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন শনাক্ত হওয়া ২৬৮ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন আর মারা যাওয়া চারজনকে নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেছেন ২৮ হাজার ৬০ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ২৪৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭২টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৮০ হাজার ৩৩৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ১২ হাজার ৬৯২টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৫৭ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া চারজনের মধ্যে পুরুষ একজন আর নারী তিনজন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫১ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১০৯ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আর আরেকজনের বয়স ৯১ থেকে ১০০ বছরের মধ্যে।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিনজন আর রাজশাহী বিভাগের আছেন একজন। মারা যাওয়া চারজনের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের আর একজন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১