• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

যা-ই বলেন, বউ সাজতে মজা লাগে : চিত্রনায়িকা দীঘি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : বয়স কতই বা হবে, সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এরই মধ্যে আট বার বউ সেজে ফেলেছেন নায়িকা। যেসব ছবি অন্তর্জালে নিজেই পোস্ট করেন; যাতে বেশ কিছুটা বিরক্ত দীঘিতে মুগ্ধ ভক্তদের একাংশ।

সেই একাংশ ভক্তদের ক্ষোভ, এত বার বউ সাজতে হবে কেন দীঘিকে?  ভক্তদের এই প্রশ্নের উত্তর দীঘির কাছে জানতে চাওয়া হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমাকে দিয়ে ব্রাইডাল শুট বেশি করায় তাই, কী করব বলেন। কিন্তু যা-ই বলেন, বউ সাজতে মজাই লাগে আমার।’

এত বউ সাজেন, বিয়ে করতে মন চায় না? দীঘির উত্তর, ‘এ নিয়ে আটটা লুকে বউ সেজে ফেলেছি। বউ সাজতে আমাকে কেমন লাগবে মোটামুটি বুঝে ফেলেছি। এ জন্য বিয়ে করতে মন চাচ্ছে না। বিয়ে ছাড়াই তো সাজতে পারি।’

বিয়ে প্রসঙ্গ বাদ। এবার কাজে ফেরা যাক। পরীক্ষা শেষ হলেও কাজে ফেরার ব্যাপারে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দীঘি।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১