• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ ডেস্ক :  ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। শনিবার যুক্তরাজ্য সরকার এ কথা জানায়।
দেশটিতে মহামারি শুরুর পর  এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫০ হাজার ৫৭ জন।
ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে কেবল রাশিয়া।
এদিকে ব্রিটেনে গত সপ্তাহে দুই লাখেরও বেশি লোকের করোনা ভাইরাসে আক্রন্তের রেকর্ড তৈরি হয়। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা এখন কমে এসেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।
এদিকে যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।
যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। সে সময় অবশ্য টিকা পাননি ব্র্রিটিশ নাগরিকেরা।
এ প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়েছে। তবে এখনো অনেকেই টিকার কোনো ডোজ নেয়নি। তাদের টিকাদানের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে সরকার।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১