• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মুম্বাই সিনেমায় ঝড় উঠানো দীপিকা এখন ভিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

আসাদুজ্জামান তপন : ‘ধুম ফোর’ ছবিতে এক বড় চমক নিয়ে আসছেন ছবির নির্মাতা। এবার দীপিকা পাড়ুকোনকে এক নতুন রূপে দেখা যাবে। জানা গেছে, ‘ধুম’ সিরিজের এই ছবিতে দীপিকা ভিলেনের (খলনায়িকা) ভূমিকায় আসতে যাচ্ছেন।
যশরাজ ফিল্মস তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনা করতে যাচ্ছে।

এই ছবিতে দেখা যাবে এবার নারী খলনায়ক। আর তার জন্য নির্মাতাদের পছন্দ দীপিকা পাড়ুকোন। এই বলিউড নায়িকাকে তারা এক নতুন রূপে পর্দায় আনতে যাচ্ছেন। এ ব্যাপারে যশরাজ ফিল্মস দীপিকার সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, নতুন এই চ্যালেঞ্জ নিতে দারুণ আগ্রহী দীপিকা। তবে এই বলিউড তারকার হাতে এখন একাধিক প্রকল্প। তাই এখন শুটিং শিডিউল দেখছেন তিনি। শুটিংয়ের সঠিক সময় পেলেই দীপিকা ‘ধুম ফোর’ ছবির জন্য স্বাক্ষর করবেন।

‘ধুম’ সিরিজের জনপ্রিয়তার পেছনে আছে ছবির নিজস্ব স্টাইল আর অসাধারণ সব লোকেশন। এই সিরিজের প্রতিটি ছবিতে অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে দেখা গেছে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

‘ধুম’ সিরিজের তিনটি ছবিতে তিন সুপারস্টারকে ভিলেনের ভূমিকায় এনে দারুণভাবে চমক দিয়েছে যশরাজ ফিল্মস। এই তিন সুপারস্টার হলেন জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান। তবে ‘ধুম ফোর’ ছবিতে নারী খলনায়ক এনে নতুন এক অবয়ব দিতে যাচ্ছে তারা।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন
ইনস্টাগ্রাম

দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ ছবিতে। শকুন বাত্রার একটি ছবিতে দীপিকা অভিনয় করছেন। তাঁর সঙ্গে এই ছবিতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর অনন্যা পান্ডে। এ ছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে প্রথমবার এই নায়িকা হৃতিক রোশনের সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন।

দীপিকা পাড়ুকোন

মধু মন্টেনার ‘রামায়ণ’ ছবিতে দীপিকাকে সম্ভবত মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ‘এইট্টি থ্রি’ ছবিতে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

এটি/১৫ ফেব্রুয়ারি/২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১