• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখে হাইকোর্টের দেয়া আদেশ বুধবার চেম্বার আদালতে স্থগিত করে এই আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন, আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ও নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে সোমবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগে আপিল করলেন নিপুন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। এর ফলে তিনি হারিয়েছেন পদ। শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

এরই মধ্যে শপথগ্রহণ করেছে নিপুনসহ নতুন কমিটি। শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী কেউ না এলেও উপস্থিত হয়েছেন মিশা সওদাগর। তিনি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১