• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১৪ দলের সব শরিক তালিকা দিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নিবন্ধিত সবাই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে দলের পছন্দের ব্যক্তিদের নামের তালিকা সার্চ কমিটিতে পাঠিয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দলগুলোর পক্ষ থেকে সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগে তালিকা পাঠানো হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার ১১ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা পৌঁছানো হয়। দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান তালিকা পৌঁছে দেন। দলটির পক্ষ থেকে ১০ জনের নামের তালিকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ১০ জনের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দিয়েছে বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আরেক শরিক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জীবনবৃত্তান্তসহ নামের তালিকা শুক্রবার পৌঁছে দেওয়া হয়। এছাড়া ই-মেইলেও ওইসব নাম ও জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছে।

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, তারা ইসি হিসেবে নিয়োগের জন্য একজনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। তিনি বলেন, সময় কম পাওয়ার কারণে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা যায়নি। তাছাড়া দু’একজনের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। কিন্তু সম্ভাবনা নেই বলে তারা নাম দিতে রাজি হননি।

তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, তারা যোগ্যদের দেখে ১০ জনের নামের তালিকা পাঠিয়েছেন। তাদের তালিকায় সাবেক আমলা, বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্য ও শিক্ষাবিদসহ বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের নাম রয়েছে। তিনি বলেন, ‘গতবারও আমাদের তালিকা থেকে একাধিক ব্যক্তি ইসিতে স্থান পেয়েছিলেন। আশা করি এবারও থাকবে।’

জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জানান, তারা শুক্রবার ১০ জনের নামের তালিকা জমা দিয়েছেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, তারা ছয় জনের নাম পাঠিয়েছেন।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, তারা সাত জনের নামের তালিকা পাঠিয়েছেন। এছাড়া একসময় ১৪ দলের জোটে সক্রিয় থাকলেও এখন নিষ্ক্রিয় জাকের পার্টি সাত জনের নাম পাঠিয়েছে। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিম হায়দার এ তথ্য জানিয়েছেন।

এদিকে গত একাদশ জাতীয় সংসদে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেওয়া বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান জানান, তারা মন্ত্রিপরিষদ বিভাগে পাঁচ জনের নামের তালিকা পাঠিয়েছেন।

উল্লেখ্য, ১৪ দলীয় জোটের শরিক দলের মধ্যে বাসদ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। সার্চ কমিটি কেবল নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১