• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মাদ্রাসায় পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪,৮৭৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

 

এনবি নিউজ : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ছয় হাজার ৫৭৯ জন পরীক্ষায় অংশ নেয়।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৪৯ শতাংশ, অর্থাৎ এক লাখ এক হাজার ৭৬৮ জন পাস করেছে। আর, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭৩ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে দুই হাজার ৭৮৬ জন এবং মেয়ে দুই হাজার ৮৬ জন।

গতবার মাদ্রাসা বোর্ড থেকে চার হাজার ৪৮ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার তা ৮২৫ জন বেড়েছে।

এবার মাদ্রাসা বোর্ডে ৫৮ হাজার ৫৯৭ ছেলে পরীক্ষার্থী এবং ৪৭ হাজার ৯৮২ মেয়ে পরীক্ষার্থী অংশ নেয়।

মাদরাসা শিক্ষা বোর্ডে এবার ৪৪টি কেন্দ্রে দুই হাজার ৬৯১টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পরীক্ষা দেয়। এদের মধ্যে একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন একটি প্রতিষ্ঠানও নেই। তবে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান রয়েছে এক হাজার তিনটি।

আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১