• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবে ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণের আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবে ২২ ফেব্রুয়ারি। তবে যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে যাবে। বাকিদের দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনেই ক্লাস করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানান।

এর আগে বুধবার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে।

এ বিষয়ে আজ সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবারের ছুটির আগে যেভাবে ক্লাস হয়েছিল, এখনো ঠিক সেভাবেই ক্লাস হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুললেও ক্লাস হবে আগের মতো স্বল্পপরিসরেই।

তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলছে না। আরও ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। প্রাথমিকের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের ২২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। ওমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১