• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

চট্টগ্রামে ইলেকট্রনিকস ব্যবসায়ীর ২.০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ ভ্যাট গোয়েন্দার একটি তদন্ত দল চট্টগ্রামের একটি ইলেকট্রনিকস ব্যবসায় ২.০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় ভ্যাট অফিসে প্রকৃত বিক্রয় হিসাব গোপন রেখে কম হিসাব প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি হলো এসি বাজার লিমিটেড, সোনারপাড়া, সীতাকুন্ড, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি এসি, ফ্রিজ,রেফ্রিজারেটর,হিটার,ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী তৈরি, সংযোজন ও আমদানি করে থাকে।

 

ভ্যাট গোয়েন্দা সুত্র জানায়, তারা একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করে। সংস্থার পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন  তদন্তে নেতৃত্ব দেন। তদন্ত অনুসারে এসি বাজার ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোট ১২১,১৫,৮৭,৩৫৭ টাকার পণ্য সরবরাহ করে। তদন্তে দেখা যায়, এই সময়ে তাদের প্রকৃত বিক্রয় ১২৪,৭৭,০৯,৮৫৮  টাকা। এই বিক্রয় গোপন রাখায় এসি বাজার ভ্যাট ফাঁকি দিয়েছে ৫৪,১৮,৩৭৫ টাকা। অন্যদিকে, লিমিটেড কোম্পানির বিভিন্ন ধরনের ব্যয়ের উপর ভ্যাট প্রযোজ্য হলেও তা যথাযথভাবে পরিশোধ করা হয়নি।

সুত্র আরও জানায়, এতে ভ্যাট ফাঁকি হয়েছে ৬২.৬০ লাখ টাকা। উভয় ক্ষেত্রে সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২% হারে সুদ আরোপ হবে মোট ৮৫.৭৬ লাখ টাকা।মোট ভ্যাট ফাঁকি হয়েছে ১.১৭ কোটি ও সুদসহ ২.০৩ কোটি টাকা আদায়যোগ্য হয়েছে। তদন্ত প্রতিবেদনটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চট্টগ্রাম ভ্যাট কমিশনারের নিকট প্রেরণ করা হয়েছে। —


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০