• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে : জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিড়ে ফেলার মিথ্যে অভিযোগ তুলে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছে।’

জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংড়া, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘আগামীতে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুরের নন্দিত মেয়র মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন গোলাম মোহাম্মদ কাদের।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১