• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ অভিযোগ করেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিয়েভে সশস্ত্র বাহিনীগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন, বিছিন্নতাবাদী দুইটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার দিকে আরেক ধাপ এগোলো।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়েছিল।
”সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার জন্য আরেকটি পদক্ষেপ নিলো ক্রেমলিন। এবার নতুন ওয়ারশ প্যাক্ট, নতুন বার্লিন ওয়াল। একমাত্র পার্থক্য হলো, ইউক্রেন আর ইউক্রেনের সেনাবাহিনী।”

”আমাদের সামনে একটাই পথ, নিজের দেশকে রক্ষা করা, নিজেদের বাড়ি, স্বজনদের রক্ষা করা। আমাদের জন্য কিছুই বদলাবে না,” তিনি লিখেছেন।

”সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে। আপনাদের হয়তো কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, ভয় আর প্রতারণাকে জয় করতে হবে। কিন্তু বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আমরা আমাদের ভূমিতে রয়েছি আর সত্য আমাদের পক্ষে রয়েছে।”

মস্কোর বিরুদ্ধে ”অপরাধমূলক কর্মকাণ্ড” আর ”মুক্ত বিশ্বকে জিম্মি” করে রাখার অভিযোগ তুলেছেন রেজনিকভ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০