• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

গুজব উপেক্ষা করে মানুষ টিকা নিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। কোভিড-১৯ টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে এবং ষড়যন্ত্র করে কোন লাভ হয়নি।

টিকা আমদানিতে প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা দেখিয়েছেন তার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, টিকা নিয়ে নিজের কোনো সমস্যা হয়নি। সুরক্ষিত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশ মহাপরিদর্শক ( আইজিপি ) বেনজীর আহমেদও  টিকা নেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১