• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ ডেস্ক : চীন ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। কয়েকদিন আগেই বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে নিজেদের সম্পর্ক ঝালাই করে নিয়েছে দুই দেশ। সে সময় ‘অভিন্ন শত্রু’ যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ‘বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের পথ’ সুগম করাও ঘোষণা দিয়েছিল দুই দেশ।

এবার ইউক্রেন ইস্যুতেও ‘বন্ধু’ রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। বৃহস্পতিবার চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। উল্টো যুক্তরাষ্ট্রকেই উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য দুষছে চীন। এছাড়া দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯০ মিনিটের বেশি সময় ধরে চলা একটি ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী হুয়া চুনয়িং ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের বিষয়ে ১১টিরও বেশি প্রশ্ন এড়িয়ে গেছেন। বেইজিং রাশিয়ার কর্মকাণ্ডকে আক্রমণ বলে মনে করবে কি না এবং তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর আসেনি বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

বরং তিনি বারবার বলেছেন, চীন ‘গভীরভাবে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এড়াতে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিন পক্ষকে জিজ্ঞাসা করতে পারেন। তারা আগুনে ঘি ঢালছে….আগুন নেভানোর কোনো পরিকল্পনা আছে কি না তাদের জিজ্ঞাসা করতে পারেন।

এদিকে, বৃহস্পতিবার চীনের শুল্ক প্রশাসন জানিয়েছে, তারা ২৪ ফেব্রুয়ারি রাশিয়া থেকে গম আমদানির অনুমতি দেওয়া শুরু করবে। চলতি মাসের শুরুতে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে সফরকালে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে এই নিয়ে চুক্তি হয়।

এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। সূত্র: সিএনএন
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১