• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ক্রয় ক্ষমতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবো: টিপু মুনশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। ক্রয় ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বিকালে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১