• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আমদানি পর্যায়ে সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ মার্চ, ২০২২

এনবি নিউজ : এবার আমদানি পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে গত ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে। সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানো হলো।

গত ১০ মার্চ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জরুরি তিনটি পণ্যদ্রব্য (ভোজ্যতেল, চিনি ও ছোলা) আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওইদিন জানান অর্থমন্ত্রী।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০