• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কৃষ্ণসাগরে ৩টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এনবি নিউজ ডেস্ক : কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ বলেছে, গত মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর কৃষ্ণসাগরে পানামার ওই তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এক বিবৃতিতে পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ আরও বলছে, রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণসাগরে চলাচল করেছে।

পানামা মেরিটাইম অথরিটির (এএমপি) প্রশাসক নোরিয়েল আরাউজ বলেন, আমাদের তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাহাজের ক্রুদের সবাই নিরাপদ আছেন। আমাদের জাহাজের ক্ষতি হয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত তিন জাহাজ হলো— নামুরা কুইন, লর্ড নেলসন ও হেল্ট। তবে এসব জাহাজ কবে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএমপি।

নোরিয়েল আরাউজ বলেন, অন্যান্য দেশের পতাকাবাহী অন্তত ১০টি জাহাজ এখনও কৃষ্ণসাগরে ভাসছে। রাশিয়ার নৌবাহিনী ওই এলাকা ছাড়তে জাহাজগুলোকে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এএমপির মতে, বিশ্বে পানামার পতাকাবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি। আট হাজারের বেশি সামুদ্রিক জাহাজ রয়েছে পানামার।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০