• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

৩১ মার্চের পর ই-নামজারির আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এনবি নিউজ : চলতি বছরের ৩১ মার্চের পরে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারির ফি বাবদ ৭০ টাকা সরাসরি ক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে না। ভূমি মন্ত্রণালয় গত ১৪ মার্চ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, শুধু অনলাইনের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। তবে ৩১ মার্চের আগে সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ করা যেসব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলো আগামী ৩১ মে’র মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের গত ২ নভেম্বরের পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। বর্তমানে অনলাইনের পাশাপাশি সরাসরি ক্যাশের মাধ্যমে এই ফি গ্রহণ করা হচ্ছে। ফলে এ ব্যাপারে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

এ জটিলতা নিরসনের লক্ষ্যে আগামী ৩১ মার্চের পরে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারি ফি বাবদ ৭০ টাকা পেমেন্ট সরাসরি গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০